ইচ্ছে ডানা
- আবির গাঙ্গুলী
আকাশের বুক কত স্বপ্ন আঁকে
দিগন্ত মাঝে ইচ্ছেরাই শুধু থাকে
হৃদয়ের আশা উঠে আসে সন্মানে
অমৃত বাতাস মন-কে কাছে যে ডাকে
সন্ধানে আজ নেই কোনো আলো - ইশারা
নীরব হয়েছে অন্ধ মনের সীমানা
ভোরের আলোতে ফুলের আশীর্বাদ
রক্তবিহীন মন-কে জাগিয়ে তুলতে।
কবিতার ইতিহাস: লেখা ২০১৬ সালে। এবং এটি শারদীয়া সংখ্যায় প্রকাশিত কবিতা (২০১৬-১৭)। একদিন মধ্য দুপুরে হঠাৎই কোনো কারণ ছাড়াই জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে ছিলাম। চোখের পলক পড়তেই দেখি আকাশের বুকে কিছু পাখির সমাবেশ। তুলোর মত মেঘ আর তুলোর ন্যায় পাখির ডানা। পাখিদের কাছে কতটা সহজ আকাশ কে অনেকটা কাছ থেকে দেখা। ইচ্ছে থাকলেই সবই সম্ভব ডানা থাকলে আমিও হয়তো উড়ে যেতাম সেই দিগন্তের দিকে। ঠিক সেই মুহূর্তেই কাগজে লেখনী রূপে ঠাই পেলো "ইচ্ছে ডানা"।
©ABIR'S Creativity
#BeingSupreme


No comments:
Post a Comment
Thank you for your valuable opinion.