-আবির গাঙ্গুলী
শত শত বালুচর পেরিয়ে এলাম আজ,
নবীন রঙিন সব নদী অরণ্য বেষ্টিত ভুবন সমাজ।
দিগ দিগন্তের নানা চারিধার,
কোথাকার কোন সুদূর প্রসার।
যেন থমকে গেছে বাতাস,
যেন লোকালয় ঘুমিয়ে আছে দীর্ঘমাস।
থমকে গেছে যেন নদী - নালার জল,
জমে রয়েছে যেন হিমালয় শৈল।
কোথায় গেছে সেই ঐতিহ্যময় ঐতিহাসিক স্থান,
ধুলিয়ে গেছে যেন মাটিকে করেছে দান।
ছোটো - বড়ো অট্টালিকা আজও চাপা পড়ে আছে মাটির কোণে-
হয়তো কোনোদিন তারা দেখা দেবে সেই ঐতিহাসিক স্থানে।।
#কাহিনী= আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত প্রথম কবিতা আমার।


No comments:
Post a Comment
Thank you for your valuable opinion.