এক অন্যরকম সুখ
- আবির গাঙ্গুলী
একটা অবশ্যম্ভাবী কন্ঠ! মনে হচ্ছে সেদিনটা অনেক দেরী। সুদিন না কুদিন বোঝা যাবে সেদিন?
ক্ষণিক বার্তালাপ-এর পর ফোন রেখে অবিবাহিত আরাম কেদারায় পা জোড়া উন্মুক্ত করে শূন্যে তুলে দিয়েছিল সেদিনও রোহিন। যন্ত্রণার পাশাপাশি শব্দগুলো নিয়ে নাড়াচাড়া করার অভ্যাসটি যায়নি তার। মূলমন্ত্র জীবন, পরিপাটি পরিবেশ, একাকিত্ব তবে বিষাদহীন। এই তাঁর শখ। ঘড়ির কাঁটার অবিরাম শব্দ যেন গানের টেম্পোর মেট্রোনম। হঠাৎই কাগজের ক্ষত চিহ্নে শব্দ হতে বাক্য গঠন। আবিষ্কার হলো গানের কথা ও সুর। নিজের সুরে গাইতে শোনা গেল রোহিনকে। মাঝে মাঝেই গভীর রাতে বাতি জ্বলতে দেখা যায় রোহিনের ফ্ল্যাটে। আবিষ্কৃত হয় নানাবিধ শব্দের সুর। কাগজের সাথে কালির মেলবন্ধন ঘটাতেই থাকে সে রাতের পর রাত। জীবনের সিঁড়ি ভাঙার ইতিহাস তার চোখের রেটিনায় স্পষ্ট। মোবাইলের লক স্ক্রিনটা দেখেই ঘুমোতে যায় রোহিন। কোনো এক অজানা দিনে অচেনা শহরে গড়ে উঠেছিল তাঁর ইতিহাস। সে মনে করে স্বপ্নের চেয়ে সুন্দর আর কিছু নেই। বাস্তব তিক্ততার সমাবেশস্থল। গতিময় বাস্তবে যেখানে জীবন মানে দৌড় সেই দৌড় থেকে খানিকটা সরে স্বপ্নের প্রতিটা ভাসমান ছবিই যেন প্রকৃত সুখ...
বিঃ দ্রঃ - প্রতিটি মানুষের জীবনের ইতিহাস একেকরকম,
কারও জীবন কাহিনীর সাথে কারো জীবন কাহিনীর মিল খোঁজা দুষ্কর। তেমনই এক জীবন কাহিনী গল্পের নায়কের। এটির সাথে বাস্তবের কোনো মিল নেই। কাউকে উদ্দেশ্য কিংবা উৎসর্গ করা নয়। এটি কেবলই গল্প।
কারও জীবন কাহিনীর সাথে কারো জীবন কাহিনীর মিল খোঁজা দুষ্কর। তেমনই এক জীবন কাহিনী গল্পের নায়কের। এটির সাথে বাস্তবের কোনো মিল নেই। কাউকে উদ্দেশ্য কিংবা উৎসর্গ করা নয়। এটি কেবলই গল্প।


No comments:
Post a Comment
Thank you for your valuable opinion.