কবিতা
২৫ শে বৈশাখ
- আবির গাঙ্গুলী
কবিদের মনে কবিতার ছন্দ
দেবতার বুকে ঈশ্বরের গন্ধ
আজ ২৫ শে বৈশাখ।
কবিদের হৃদয়ে কবিতা দিবস
তাই আজ-ই যে বৈশাখ দিবস।
তুমি-ই কবি তুমি-ই গুরু
তোমায় দিয়েই কবিতা শুরু।
আজ শুধু কবিতাই নয়
গান ও নাটকও চলছে প্রতিটি মঞ্চে মঞ্চে
যেন প্রত্যেকের ছন্দে-গন্ধে
সকলের প্রতি আনন্দে।
তুমি অমর সকলের মনে
তুমি সমর দিবালয়ে।
তোমার জন্মদিবস আমাদের শুভকামনা
আমরা সঁপেছি তোমার-ই তরে;
বিশ্বস্ত পেনের হাতে
কবিগুরু তোমার সাথে
লিখেছি আজ যেন তোমার-ই অবদান
আজ ২৫ শে বৈশাখ।


No comments:
Post a Comment
Thank you for your valuable opinion.