শঙ্খের মহালয়া
- আবির গাঙ্গুলী
প্রতিদিনের মতো সেদিনও অ্যালার্ম-টা মোবাইলে সেট করে ঘুমিয়েছিল শঙ্খ। ঘুমের জড়োসড়ো ভাবটি কাঁটতে না কাঁটতেই অ্যালার্ম-এর শব্দ। শঙ্খের চোখটা মাত্রই লেগেছিল। অতঃপর হাতটা চলে গেলো মোবাইলে, খুব নিপুণভাবে অ্যালার্ম-টা বন্ধ করে দিল ঘুমন্তাবস্থায়। চারিদিকের পরিবেশটা ধীরে-ধীরে ছন্দ-সুর-লয়-তাল -এ ভরপুর হলো। শব্দের তীব্রতা যত বাড়ছে শঙ্খের ঘুমও তত গভীর হচ্ছে। শব্দের সাথে শঙ্খের যুদ্ধ চলছে স্বপ্নে। কখনও শব্দ এগিয়ে আবার কখনও শঙ্খ। ঘুমন্ত শঙ্খ আর চেনা শব্দের সাথে যেন টানটান উত্তেজনা চলছে। হঠাৎ শঙ্খের 'অফ স্ট্যাম্পের' বাইরের বিষাক্ত বল নিমেষেই শব্দের পরাজয়। বালিশটাকে মাথার ওপর তুলে অদ্ভুত ঘুম শঙ্খের। 'ভদ্র' লোকটির গলার স্বর ধীরে ধীরে ক্ষীণ হতে লাগলো। বেলা গড়িয়ে সকাল হতে দুপুরের দিকে। শঙ্খ তখনও ঘুমন্তাবস্থায়। কোনো এক চেনা স্বপ্নে ঘুম ভেঙে গেলো শঙ্খের। অ্যালার্ম-টা এখনও বাজলো না যে? ভোর হয়নি হয়তো! হঠাৎই শঙ্খের নজর পড়লো ভেন্টিলেটর-এর ফাঁক দিয়ে সূর্যের আলোর বিচ্ছুরণের দিকে। সেকি! সকাল হলো তবে অ্যালার্ম বাজলো কখন? মোবাইলের লক স্ক্রিনটা খুলতেই শঙ্খের মাথায় হাত 'দুপুর বারোটা' ...
শঙ্খের ঘর থেকে হঠাৎই বেজে উঠলো ভদ্র লোকটির কন্ঠ। যেনো ভোরের নয় একেবারে দুপুরের মহালয়া।
*আপনাকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন।*
©ABIR'S Creativity


No comments:
Post a Comment
Thank you for your valuable opinion.