আগামীতেও
- আবির গাঙ্গুলী
একরাশ জমা হিংসা আর অলস মস্তিষ্কের আবেগ
ঘিরে আবর্তিত হচ্ছে মনস্কাম।
নীরব নির্জনে পথ বেয়ে চলেছে,হীনমন্য ভাবাবেগ
মস্তিষ্কের পারদ তখন বাসনায় পরিপূর্ণ।
স্থায়ী-অস্থায়ী সবটাই নির্ভর,মন ও মস্তিষ্কের চিন্তায়
সম্ভব-অসম্ভবের মাঝে দাঁড়িয়ে মনুষ্যত্ব!
প্রশ্ন নিরন্তর ছুটে ছুটে চলেছে,তবুও নির্বিকার সমাজ
অন্যায় দর্শনে দর্শক যারা;আগামী দিনে ধর্ষক তারা...
প্রতিবাদ হচ্ছে হবে,জনরবে ভাঙবে ব্যারিকেড
মিছিলে স্লোগান চলছে,হচ্ছে কি ন্যায়?
বিপ্লবের ক্ষত চিহ্ন নির্লিপ্ত ভূমিকায়
তোমার আমার প্রশ্ন হ্রাস পায় ক্ষমতায়!
বিঃদ্রঃ- সমাজে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করেই কবিতাটি তৈরি করা। কোনো জাতি, ধর্ম কে আঘাত দিয়ে নয়। শুধুই সমাজের বাস্তব প্রেক্ষাপট এর উদ্দেশ্যে লেখা।
#ABIR'S Creativity


No comments:
Post a Comment
Thank you for your valuable opinion.