আছে অনুভূতি?
-আবির গাঙ্গুলী
সেদিন ভোররাতে হঠাৎ কলরব
অস্পষ্ট তবুও জোড়ালো আওয়াজ
চ্যানেল পাল্টে পাল্টে স্পষ্ট শব্দ খোঁজা
তারবিহীন ঐ বাদ্যযন্ত্র এখন পুরোনো
চন্ডি পাঠের ভদ্র লোকটিকে এখন আর
শোনা যায়না -
পাতায় পাতায় শিশিরকণা এখন ঠিকানা
পায়না -
দূরের ঐ নদীর ধারে কাশফুল ঘন দেখায়
না -
শিউলি ফুলের গন্ধ এখন নাসিকা অব্দি
আসেনা -
তবুও যে পুজো হবে
হবে সাজ,গান...
শপিং থেকে প্যান্ডেল হপিং
সবই তো হচ্ছে! হবে!
তবে সেই অনুভূতি কি আছে? আছে কি?
Story: One day I was going through my mind and ideally then the poems before me. I jist surprise for myself when I get the poem wrote. It's very sparx of my mind. Thank You God.
I wondering...


No comments:
Post a Comment
Thank you for your valuable opinion.