creative thing like 'Film' topic and videos 'Music' videos and 'Literature' content like poems,stories etc. and all those creative and educational thing search my blog.
সেদিন রাতে
- আবির গাঙ্গুলী
সেদিন মধ্যরাত। কাপ-পেয়ালার টুং-টাং আওয়াজ। সেদিনও রাত জেগে সুবোধ। আঙুলের ফাঁকে সিগারেট, জ্বলন্ত ঠোঁট, নিকোটিনের নিঃশ্বাস। তামাকের ধোঁয়ায় ভরা ঘর। আগুনটা নিভে ছাইয়ে পরিণত। এখনও অভ্যেস পাল্টায়নি সুবোধের। ঘর ভরা ছড়ানো-ছেটানো কাগজ। পাখাটাও বেজায় জোর ঘুরছে। ওয়েট পেপারটা ঘরের কোনো এক প্রান্তে পড়ে। টেবিলের ঠিক নীচে কাপ প্লেট ভাঙ্গা অবস্থায় পড়া। কিছুটা তরল পদার্থও ছিল বটে। তবে সুবোধ কোথায়? ঘরে নেই তো?
বেশকিছুদিন আগে সুবোধ ডাক্তার দেখিয়ে ঘরে ফেরে। সে একাই থাকে ফ্ল্যাটে। বাবা - মা বিদেশে বিরাট অবস্থা, কখনও কখনও ফোন করে। তবে প্রত্যেক মাসেই প্রায় পাঁচ লক্ষ টাকা পাঠায় তারা। সুবোধের একটা ছোট্ট চাকরি। আর সাথে লেখা-লিখি। এগুলোই তার খুব প্রিয়। সে চেয়েছিল কংক্রিটের মত শক্ত একটা পরিবার। তবে তা কখনোই হয়নি। তাই সে আবেগ ও কষ্ট ভোলার জন্য তামাক ও নিকোটিনের শরীর মুখে নেয়। একদিনে প্রায় দশ প্যাকেটেরও বেশি খাওয়া শুরু করে সে। তাই, সময়ের সাথে সাথে সে চাকরিটাও ছেড়ে দেয়। একেবারে ঘরেই তার জীবন কাটতে থাকে। কলিগরা ভাবে ডিপ্রেসন থেকেই এসব করছে সুবোধ। তাই কলিগরা তাকে বোঝায়। কিন্তু তার মুখে কোনো কথা নেই। শুধুই জ্বলন্ত তামাক। চেহারার ভার কমতে শুরু করে। আসতে আসতে খুবই অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালেও কাঁটায় সে। পুরোনো কলিগরাই সাহায্য করে। ডাক্তার সুবোধ-কে একদম সিগারেট খেতে বারণ করে। তবে বেশকিছুদিন সিগারেট না খেয়ে থাকে সে। অনেকদিন বাদে কিছুটা সুস্থ হয়ে বাবার একটা ফোন আসে। ফোনটা এক হাতে ধরে, আরেক হাতের কাপ-প্লেটটা পড়ে যায়...


No comments:
Post a Comment
Thank you for your valuable opinion.