প্রেমের প্রকৃত অর্থ?
- আবির গাঙ্গুলী
প্রেম নামক অদ্ভুত শব্দটার
নিগূ়ঢ় অর্থটা আমার জানা নেই।
জানি শুধু লোকে প্রেম মানে যা জানে
প্রেমের মানে সেই।
কিন্তু প্রেম মানে শুধু নায়ক - নায়িকা, প্রেমিক - প্রেমিকার
মিলন নয়।
হৃদয়ের মাঝে গভীরতার স্পর্শই
প্রেমের প্রকৃত পরিচয়।
যেই প্রেম মানে না আকাশ - বাতাস
প্রতিরোধ অনুশাসন।
চিরকাল সজীব সতেজ থাকে সেই প্রেমের
স্বাস্থ্য ও মন।
নীল আকাশের বুকে ভেসে চলা মুক্ত বিহঙ্গ
যেমন তার সঙ্গিনীর খোঁজে উন্মুক্ত উন্মাদ।
প্রেমিকের কাছেও সেই সঙ্গীহীন জীবন
যেন প্রকৃতই অভিশাপ।
প্রেমের প্রকৃত বন্ধনে জড়ালেই শুধু
উপলদ্ধি হয়, 'প্রেমের প্রকৃত অর্থ'!


No comments:
Post a Comment
Thank you for your valuable opinion.