ছিলো কি?
- আবির গাঙ্গুলী
লোহিত রক্তকণিকা
শ্বেত রক্তকণিকা
অনুচক্রিকা
থেকে ক্ষরণ -
হঠাৎ, চিনচিন করে উঠলো -
যেন, বেদনাহীন রক্তাল্পতা
বুঝে উঠতেই মেঝেটা লাল বর্ণে রাঙিত
টেবিলে রাখা নতুন বইয়ের গন্ধ -
সাধ করে একটা কবিতা দিয়েছিলাম
পড়ে বুঝলাম অনেকটাই অচেনা
তবে, আমারই ছিল কি লেখাটা?
কবিতার ইতিহাস: চলছিল লিটিল ম্যাগ মেলা। সাহিত্যের মেলা। দুপুরে বসে বসে কলমটা হঠাৎই কথা বলা শুরু করলো। তারপর আন্তর্জাতিক এক কবি পড়লো এবং পাঠ শুনলো। লেখাটি চলে গেলো বিদেশ। ছেপে গেলো শব্দ প্রকাশনীর ঘরে।।


No comments:
Post a Comment
Thank you for your valuable opinion.