creative thing like 'Film' topic and videos 'Music' videos and 'Literature' content like poems,stories etc. and all those creative and educational thing search my blog.

Breaking

Sunday, September 27, 2020

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর'কে দ্বিশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য | by Abir Ganguly

creative thing like 'Film' topic and videos 'Music' videos and 'Literature' content like poems,stories etc. and all those creative and educational thing search my blog.





ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মদিনে তাঁকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।


              তিনিই ঈশ্বর
                    –আবির গাঙ্গুলী

সংস্কৃত সাহিত্যে যিনি গভীর সাগর
বাংলা সাহিত্যে যার সার্থক স্বর।
বিশ্বময় যিনি এক প্রবুদ্ধ শিক্ষক
                   তিনিই ঈশ্বর –

সামাজিকতার স্তরে সুগভীর প্রেম
যাঁকে করে দৃষ্টান্ত অনবদ্যতার।
বিদ্যাসাগর তিনি,তিনিই ঈশ্বর
অদ্বিতীয় শিল্পী যিনি বাংলা গদ্যের
জনপ্রিয় সৃষ্টি তাঁর 'বর্ণপরিচয়'।

বিধবাবিবাহ থেকে স্ত্রী শিক্ষা প্রসারে
প্রদীপ্ত ভূমিকা তাঁর অবিনশ্বর।
দারিদ্রের সাথে যুদ্ধে ব্রতী পরহিতে
নবজাগরণে যিনি সদা জাগ্রত,
পিতা ও মাতার প্রতি শ্রদ্ধাশীলতায় 
দৃঢ়চেতা সুসন্তান ঈশ্বর তিনি।

No comments:

Post a Comment

Thank you for your valuable opinion.